ডোমারে তিনটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

নীলফামারী প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১১:৫২আপডেট : ২২ জুন ২০১৯, ০০:০৮

উদ্ধার মোটরসাইকেল ও গ্রেফতার চারজন নীলফামারীর ডোমারে চার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাত থেকে শুক্রবার (২১ জুন) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চারজন হলো- ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেল (২৩), দক্ষিণ কেতকীবাড়ি এলাকার জামিয়ার রহমানের ছেলে সুমন ইসলাম (১৯), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার উপোন চৌকি ভাজিনী এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন (২৫) ও একই উপজেলার কাজলদিঘি এলাকার আজিমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৫)।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্যান্য চোরদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২২ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।’

থানা সূত্রে জানা গেছে, ২৪ মে সন্ধ্যায় পৌরসভার কাজিপাড়া এলাকার ফরিদুল ইসলামের একটি মোটরসাইকেল চুরি হয়। তিনি বাদী হয়ে ছয় জনের নাম ও অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ  বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় মামলার এক নম্বর আসামি মাসুদ পারভেজ সোহেলকে পূর্ব হরিণচড়া বটতলী এলাকার আফির বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সুমন, সাগর ও রাকিবুলকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম