জলঢাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ২২:১৬আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:২৫

নীলফামারী

নীলফামারীর জলঢাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মোজাফফর আলী (৩৪) নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী গুরুতর আহত হন। শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারহাট হাফিজিয়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মোজাফফর আলী ডোমার উপজেলার চিকনমাটি সবুজ পাড়া গ্রামের মফেল উদ্দিনের ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বনির্ভর বাংলাদেশে’র মাঠকর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোজাফফর আলী তার স্ত্রী রুবী বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে জলঢাকা থেকে নীলফামারী শহরে আসছিলেন। পথে রাজারহাট হাফিজিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি পিকআপ তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোজাফফর। আর তার স্ত্রী রুবী বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। তিনি জলঢাকা স্বাস্থ্য কম্পপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী