শেখ হাসিনার সরকার, জীবনভর দরকার: সমাজকল্যাণমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ২২:২৭আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:৪৭

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ (ছবি– প্রতিনিধি)

শেখ হাসিনার সরকার, জীবনভর দরকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে তার কোনও বিকল্প নেই। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।’

শুক্রবার (১২ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুর শহরের সুলতান নগরে ২৫০ শয্যার ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘আমি রংপুর অঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী আমাকে কৃপা করে মন্ত্রী বানিয়েছেন। কাজেই আমি সরকারের সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে চাই। পাশাপাশি অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

মন্ত্রী আরও বলেন, ‘সৈয়দপুরের হাসপাতালটি দ্রুত আধুনিকায়ন করা হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শান্তি ও স্বস্তি দিয়েছেন। তাকে ২১বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্ত মানুষের ভালবাসা ও বিধাতার ইচ্ছায় তিনি বেঁচে আছেন।’

সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে সৈয়দপুর আধুনিক ডায়াবেটিক হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। ১৯৯৪ সালে বিশিষ্ট ব্যবসায়ী সুলতান প্রামাণিক সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে এক একর জমি দান করেন। পরে সমিতির উদ্যোগে আরও ৫৭ শতক জমি কেনা হয়। দেড় একর জমির ওপর নির্মিত হচ্ছে ওই হাসপাতাল।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী