‘বিসিএসে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ২২:২০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:৩৮

বক্তব্য রাখছেন আ ক ম মোজাম্মেল হক (ছবি– প্রতিনিধি)

এখন থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (১৬ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে; আরও ডিটেইলে তা করা হবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হারিয়ে যাচ্ছে। এটি সংরক্ষণ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয়ভাবে রাজাকারদের তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে।’ এসময় মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রস্তুতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তা কামনা করেন তিনি।

আলোচনা সভায় আরও ছিলেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের