ঘুষের টাকাসহ ভূমি অফিসের দুই কর্মকর্তা আটক

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১২:১৪আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:০৯

সেটেলমেন্ট কর্মকর্তাসহ দুই জন গ্রেফতার দিনাজপুরে ঘুষ নেওয়ার অভিযোগে সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। এ সময় ঘুষের ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়। বুধবার বিকাল ৫টার দিকে দিনাজপুর শহরের কসবা মিশন রোডে সদর উপজেলা সেটেলমেন্ট কার্যালয় থেকে তাদের আটক করা হয়। দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ কথা জানান।

আটক দুইজন হলেন, সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা স ম আসাদুজ্জামান ফেরদৌস (৫৫) ও প্রসেস সার্ভেয়ার শহিদুল ইসলাম (৫২)।

দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সদরের উপশহর ৫নং ব্লকের জামিল উদ্দীনের ছেলে শাহিন হোসেন দুদকে অভিযোগ করেন যে, তার একটি জমির আপিল কেস (যার মামলা নং- ৩৮৩২/১৪) নিষ্পত্তি করে দেওয়ার জন্য আটক ওই দুই কর্মকর্তা ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। বুধবার বিকেলে ঘুষের ২০ হাজার টাকা নিয়ে শাহিন সেটেলমেন্ট কার্যালয় আসেন। এ সময় সমন্বিত দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দুদক সদস্যরা অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকাসহ তাদের আটক করে। সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় থেকে বেশ কিছু ব্যাংকের জমা বই, চেক বই ও কাগজপত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে