হিলি সীমান্তে তিন রোহিঙ্গা শিশু-কিশোর আটক

হিলি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৬:৫৯আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৭:০৯





আটক তিন রোহিঙ্গা শিশু-কিশোর দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন রোহিঙ্গা শিশু-কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সীমান্তের চেকপোস্ট সড়ক থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আটক শিশু-কিশোরা হলো—কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গনি মিয়ার ছেলে একরাম হোসেন (১২), নুর ইসলামের ছেলে ইউনুস মিয়া (১৫) ও নুর মোহাম্মদের ছেলে সদরুল আমিন (১২)। এদের মধ্যে একরাম হোসেন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো। বাকি দুজন চট্টগ্রামে একটি হোটেলে কাজ করতো বলে তারা পুলিশকে জানিয়েছে।
আটক সদরুল আমিন বাংলা ট্রিবিউনকে বলে, ‘চট্টগ্রামের একটি হোটেলে কাজ করার সময় জয়পুরহাটের ইউনুস নামের এক ছেলের সঙ্গে আমার ও ইউনুসের পরিচয় হয়। সেও আমাদের দুজনের সঙ্গে একই হোটেলে কাজ করতো। সে জানিয়েছিল, হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়া খুবই সহজ এবং সেখানে খুব ভালো বেতনে কাজ পাওয়া যায়। সে কয়েকদিন আগে সেখান থেকে বাড়িতে চলে আসে। পরে তার সঙ্গে যোগাযোগ করে আমি, ইউনুস ও একরাম চট্টগ্রাম থেকে ট্রেনে জয়পুরহাট আসি। কিন্তু এখানে এসে ওই ছেলের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। তাই গত বুধবার রাতে সরাসরি বাসযোগে হিলিতে চলে আসি। আজ সন্ধ্যার দিকে আমাদের পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।’
ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তিন রোহিঙ্গা শিশু-কিশোর ভারতে যাওয়ার চেষ্টা করছে ও সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হিলি সীমান্তের চেকপোষ্ট সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের জানিয়েছে, ভারতে যাওয়ার জন্যই তারা হিলিতে আসে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার (২৬ জুলাই) সকালে তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম