পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ০২:৪৭আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৬:২৯

 পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় জেলা সদরের মাগুড়া ইউনিয়নের নয়নিবুরুজ রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়নের পাঁচ মাহিনা এলাকার বাসিন্দা ও বারপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান (৫২) এবং একই ইউনিয়নের তেলিপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪০)।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ঝলইশালশিরি বাজার থেকে মোটরসাইকেল যোগে ওই দুই জন বাড়ি ফিরছিলেন। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী পঞ্চগড় কমিউটর ডেমো ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় প্রধান শিক্ষক হামিদুর রহমানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এ মঈন খন্দকার ট্রেনের ধাক্কায় দুই জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জোব্বার বলেন, ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আইএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের