ঢাকায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে ফিরেছে ৬ ডেঙ্গু রোগী

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০৩:১৯আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৩:৫৩

ঢাকায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে ফিরেছে ৬ ডেঙ্গু রোগী গত কয়েক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ জন। এদের প্রত্যেকেই ঢাকায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে এসে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩ জন। ডেঙ্গু আক্রান্তদের জন্য ভ্রমণ করাটা নিরাপদ জানিয়ে আক্রান্তদের ঢাকাতেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, এমন তথ্য পাওয়া যায়নি।

সোমবার (২৯ জুলাই) রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তিন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়। তারা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি আক্তার(২৪),পীরগঞ্জ উপজেলার ভবেশ রায়ের ছেলে ঢাকায় টেইলারিং কারিগর স্বপন রায়(২১), পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের শাহ আলমের ছেলে গাজীপুরের টেক্সটাইল শ্রমিক পাইলট(২০)।

চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যাওয়া রোগীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামের দমিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(১৯), সদর উপজেলার ফকদনপুর গ্রামের রতিশ বর্মনের ছেলে শহর বর্মন(১৯) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকার খাইরুল ইসলামের ছেলে রুবেল (৩০) ।

কম সুযোগ সুবিধা, অনুন্নত যন্ত্রপাতি জেনেও ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে চিকিৎসা নিতে আসার কারণ হিসেবে পোষাক শ্রমিক পাইলট ও স্বপন জানান  স্বজনদের সান্নিধ্যের আশায় তারা রোগ নিয়ে ফিরে আসছেন।

জেলার সিভিল সার্জন  ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান সদর হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের তেমন কোনও যন্ত্রাপাতি নেই। জেলার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগ নির্ণয়ের দুই-একটি পরীক্ষা করা যায়। বাকি পরীক্ষাগুলো রংপুর মেডিকেলসহ বাইরে থেকে করানো হচ্ছে। তিনি হাসপাতালের অন্য রোগীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। সিভিল সার্জন বলেন, সাধারণ কোনও মশা ডেঙ্গু রোগীর শরীরে কামড় দিয়ে অন্য কোন মানুষকে কামড়ালে তাতে সাধারণত ডেঙ্গু রোগ ছড়াবে না। এক মাত্র এডিস মশার মাধ্যমেই ডেঙ্গু রোগ ছড়ায়।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের