ঠাকুরগাঁওয়ে ২ বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১২

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৪:১০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৪:২০

ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত বাস

ঠাকুরগাঁয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দবিরুল ইসলামের (৬০) নামে আরেক জন মারা গেছেন। শনিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১২ জন।  বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক এ খবর নিশ্চিত করেছেন।

সর্বশেষ নিহত দবিরুল ইসলামের বাড়ি বালিয়াডাঙ্গীতে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে আসা ডিপজল এক্সপ্রেসের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসের মধ্যখানে পড়ে যায় একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। এতে ঘটনাস্থলেই ছয় জন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিন জন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী