বাস-মাইক্রোবাস সংঘর্ষে কুড়িগ্রামের সাব-রেজিস্ট্রারসহ নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ১৩:২০আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৩:৪৮

বাস-মাইক্রোবাস সংঘর্ষে কুড়িগ্রামের সাব-রেজিস্ট্রারসহ নিহত ২ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব-রেজিস্ট্রার নুসরাত জাহান কুমু ও তার গৃহকর্মী জান্নাত খাতুন নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের চালকসহ আরও পাঁচ জন আহত হন। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালীয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শঠিবাড়ি সেবা পরিবহন নামের বাসটি রংপুরে যাচ্ছিল। বাসটি চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নুসরাত ও গৃহকর্মী জান্নাত নিহত হন। এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচ জন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাইক্রোবাস চালকের অবস্থা গুরুতর। বাস-মাইক্রোবাস সংঘর্ষে কুড়িগ্রামের সাব-রেজিস্ট্রারসহ নিহত ২

ওসি আরও জানান, নুসরাতের সঙ্গে থাকা শিশু সন্তান সুস্থ রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসের চালকসহ আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম