ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১৭:৫২আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৮:০১

ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী ডেঙ্গু নিয়ে প্রতিদিন আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সরকার ছাড়া কেউ কোনও কাজ করছে না। ঢাকা শহরের মেয়রদের দোষারোপ করা হচ্ছে, কিন্তু মেয়র ও সিটি করপোরেশনগুলো আগাম প্রস্তুতি না নিলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করতো।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌউফ চৌধুরী অডিটরিয়ামে বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে সবার দায়িত্ব আছে, সরকার সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবার দায়িত্ব বাড়িঘর ও আশপাশ পরিষ্কার করে এডিস মশার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে আমরা প্রত্যেকেই আক্রান্ত হবো।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এডিস মশা সব জেলায় ছড়িয়ে যাচ্ছে। তবে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। ফিলিপাইনকে মহামারির বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও আমেরিকায় ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে গিয়েও দেশ ও মানুষের মঙ্গলের কথা ভাবেন। তিনি চান এমন একটি সুন্দর দেশ গড়ে তুলতে যে দেশের নেতৃত্ব দেবে আজকের যুব সমাজ।’

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, কৃষকলীগের সভাপতি আলহাজ মাইনুদ্দিন আহমেদ প্রমুখ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের