‘কতই থাকিম মুই আন্তঃনগর ট্রেনের পথ চায়া’

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১৪:৫২আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৫:০৬

চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ‘কতই থাকিম মুই আন্তঃনগর ট্রেনের পথ চায়া’, ‘উন্নয়নে গতি নাই, আন্তঃনগর ট্রেন চাই’, ‘যদি বাহে উন্নয়ন চান, ভাওয়াইয়া এক্সপ্রেস বন্দর নগরীতে দিয়া যাও রে...’ এমন সব স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন করেছে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুরের বাসিন্দারা।

রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় চিলমারী উপজেলা পরিষদ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রামবাসী দীর্ঘদিন ধরে ঢাকা-চিলমারীর জন্য আন্তঃনগর ট্রেনের দাবিতে আন্দোলন সংগ্রাম করছে। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ সেপ্টেম্বর কুড়িগ্রাম-ঢাকা রেলপথে একটি আন্তঃনগর ট্রেন উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে আন্তঃনগর ট্রেনটি চিলমারী নৌবন্দর পর্যন্ত চালু করা হোক।

চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন তারা আরও বলেন, কুড়িগ্রাম তুলনামূলকভাবে পিছিয়ে পড়া একটি জনপদ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় এখানকার কৃষকদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ফসল অল্প খরচে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্রি করা সম্ভব হচ্ছে না। স্বল্প সময় এবং অল্প খরচে ভ্রমণসহ অন্যান্য সুবিধার জন্য আন্তঃনগর ট্রেনটি চিলমারী পর্যন্ত চালু করা হোক।

মানববন্ধনে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ, সাধারণ সম্পাদক রাকিব মুহাম্মদ, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার,চিলমারী উপজেলা কমিটির আহ্বায়ক গোলাম আযম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের