পিস্তল, গুলি ও ইয়াবাসহ দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১২:৩৭আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:৫১

আটক মাদক ব্যবসায়ী

দিনাজপুরে র‌্যাব অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল (ইউএসএ), একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ২৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে (৬০) আটক করেছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে সদর উপজেলার আটোর বড়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

উদ্ধার অস্ত্র

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে আটোর বড়গ্রামে অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। এসময় তারা জয়নাল আবেদীনকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ইউএসএ), একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ২৪০ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে কোতোয়ালি থানায় সোপর্দ এবং একটি মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী