পঙ্কজ দেবনাথকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০০

পঙ্কজ দেবনাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে নিয়ে অপপ্রচারের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের বাঙালিপুর নিজপাড়ার বাসিন্দা মহসিন মণ্ডল মিঠু সাইবার ক্রাইম আইনে বিচার চেয়ে ওই অভিযোগ দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এ তথ্য জানান।

অভিযোগে বলা হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ একজন সম্মানিত ব্যক্তি। গত ২৬ আগস্ট বেশকিছু ফেসবুক আইডি থেকে এই নেতার আপত্তিকর ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও মানহানিকর। ওই ফেসবুক আইডি ও প্রোফাইল পিকচার থানায় জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মিঠু বলেন, ‘পঙ্কজ দেবনাথের মতো একজন নীতিবান ও ভদ্র ইমেজের নেতাকে অসম্মানিত করতে অপপ্রচার চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চাই।’

ওসি শাহজাহান পাশা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’