শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫

নীলফামারী নীলফামারীর কিশোরীগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আতদরিয়া বিলে এই ঘটনা ঘটে। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ এ তথ্য জানান।

নিহতরা হলো- ওই ইউনিয়নের উত্তর বড়ভিটা বানিয়া পাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রানী রায় (১০) ও একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনিষা রানী রায় (৯)। তারা দু’জন বড় ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, স্কুল বন্ধ থাকায় তারা দুই বান্ধবী ওই বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করতে গেলে দেখে দুই শিশু বিলের শ্যাওলার ভেতর পানির নিচে পড়ে আছে। তাদের উদ্ধার করে পাশের জলঢাকা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ। তারা জানান, শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ