এ বছরই যমুনায় আলাদা রেল সেতু নির্মাণ শুরু: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪

সমাবেশে রেলমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে রেলসেবাকে জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে সরকার নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সহজিকরণে এ বছরই বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীতে আলাদা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হবে।’

শনিবার (৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বালাপাড়া, হাজিরহাট ও অখড়াবাড়িতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের যে রেল সংযোগ ছিল—যা বন্ধ হয়ে গিয়েছিল, তা আবার নতুন করে চালু করা হবে। এরই অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী (বাংলাদেশ অংশের) মধ্যে রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। আগামী ছয় মাসের মধ্যে চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেল চলাচল শুরু হবে।’

কমিউনিটি ক্লিনিক দরিদ্র জনগণের সেবা দেওয়ার জন্য প্রশংসিত হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ অব্যাহত রয়েছে। সব বয়সের দরিদ্র রোগীরা এবং প্রসূতি মায়েরা ক্লিনিক থেকে সন্তোষজনক সেবা পাচ্ছেন। এসব ক্লিনিক থেকে রোগীদের কয়েকটি অ্যান্টি-বায়োটিকসহ কমপক্ষে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।’

সমাবেশে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজামউদ্দিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম নূরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা