মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২৫, ০২:০৭আপডেট : ১৮ মে ২০২৫, ০২:০৭

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবলীগের এক নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানোর পর পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মুহাম্মদ ফোরকান (৪৮) পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফোরকান। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে এলাকায় দেখতে পেয়ে মারধর করেন। এর পর তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফোরকানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'

এদিকে, যুবলীগের এক নেতা ফোরকানকে মারধরের পর মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানোর পর পুলিশে সোপর্দ করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী