হাতীবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৯

হাতীবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালকের নাম মামুন। তিনি হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আব্দুর রবের ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে লালমনিরহাটগামী সীমান্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মামুন হোসেন (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা হাসপাতাল ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী