সারাবছরই প্রাথমিকের শিক্ষকদের বদলির সুযোগ থাকছে: প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন (ছবি– প্রতিনিধি)

শুধু তিনমাস নয়, সারাবছরই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ লক্ষ্যে প্রাথমিকের শিক্ষকদের বদলি কার্যক্রমকে অনলাইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভাগীয় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

জাকির হোসেন বলেন, ‘আমরা নীতিমালা করেছি, প্রাথমিকে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। সহকারী শিক্ষকদের মধ্যে যাদের পাঠদানের মান ভালো হবে, তাদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। প্রধান শিক্ষকদের এটিও এবং টিও হিসেবে পদায়ন করা হবে।’

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সারাবছর ধরে শিক্ষকদের বদলি কার্যক্রম চলার পাশাপাশি বেতন বৈষম্যও দূর করা হবে।’

প্রাথমিক শিক্ষায় কুড়িগ্রাম জেলা যাতে রোল মডেল হয়, সেই লক্ষ্যে শিক্ষার্থীদের পড়ানোর জন্য শিক্ষকদের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বহুমুখী প্রশিক্ষণেরর ব্যবস্থা করা হবে।’

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর বিভাগীয় সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের উপ-পরিচালক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী