ফুলবাড়ীতে বজ্রাঘাতে ও পুকুরে ডুবে দুই জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭

দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রাঘাতে ও পুকুরে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) তারা মারা যান। ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতরা হলো−ফুলবাড়ী উপজেলার পুষপাইন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সিয়াম বাবু (৪) ও কাজিহাল ইউনিয়নের পারইল আদিবাসী গ্রামের ভাঙ্গি টুডুর ছেলে সুপল টুডু (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টায় হরবন্দিপুর গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সিয়াম বাবু। তাকে খুঁজে না পাওয়ায় মসজিদের মাইকে মাইকিং করা হয়। একপর্যায়ে গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। গ্রামবাসী জানায়, সিয়াম বাবুর বাবা সিরাজুল ইসলাম ও মা রুকসানা বেগম ঢাকায় চাকরি করেন। সিয়াম নানার বাড়িতে থাকে।
দুপুর ২টার দিকে কাজিহাল ইউনিয়নের পারইল আদিবাসী গ্রামের সুপল মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। সেই বজ্রাঘাতে সুপল টুডু মারা যান।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের