তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের ‘আত্মহত্যা’

নীলফামারী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯

নীলফামারী নীলফামারীতে পারিবারিক কলহের জের ধরে এক নারী তার তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে দারোয়ানী স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী ধনীপাড়া গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী টুলটুলি আকতার (২৩) ও মেয়ে বৃষ্টি আকতার (৩)। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক এ তথ্য জানান।
নিহতের বড় ভাই দুলাল হোসেন বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আজ সকালে আমার ভাগ্নি বৃষ্টিকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বোন আত্মহত্যা করেছে।
সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য এ আত্মহত্যার কারণ হতে পারে। এ ঘটনায় ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী