একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা

হিলি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩

ভারত থেকে আমদানি করা পেয়াজ

কিছুতেই স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকার ভেদে ৪৮ টাকা থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার তা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা কেজি হয়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, পেঁয়াজের আমদানি একদিন বাড়ার পর আবারও অর্ধেকে নেমে এসেছে। রবিবার বাড়তি দামে বন্দর দিয়ে ১৭টি  ট্রাকে ৩৬৮টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার তা বেড়ে ২৭টি ট্রাকে ৫৬১টন হয়। মঙ্গলবার তা আরও কমে ১৩টি ট্রাকে ২৯৭টন, বুধবার একইভাবে ১৩টি ট্রাকে ২৭০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারত সরকার গত শুক্রবার পেঁয়াজের রফতানি মূল্য এক লাফে বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছে। যা আগে প্রকার ভেদে ২৫০ থেকে ৩শ মার্কিন ডলার মূল্যে আমদানি হতো। পেঁয়াজের এই রফতানি মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে পেঁয়াজের এলসি খুলতে প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে। এ কারণে বন্দরের যে সব আমদানিকারক আগে পেঁয়াজ আমদানি করতেন এখন তাদের মধ্যে অনেকেই পেঁয়াজ আমদানি করতে পারছেন না। এর ফলে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কমে গেছে। বাড়তি দামে পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়ে গেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের