সৈয়দপুরে আলাদা স্থান থেকে শিশুসহ দুই লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১

 

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে আলাদা ঘটনায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ও বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, নিহত শিশুটির নাম ফেরদৌস (৮)। সে উপজেলা শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর বিহারি ক্যাম্পের শাহাজাদা সাজ্জাদের ছেলে। অপর নিহতের নাম জয়দেব রায় (৩০)। তিনি জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের আরাজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের ছেলে।

শিশুটির বাবা শাহাজাদা সাজ্জাদ জানান, গত বুধবার সকালে বৃষ্টির পানিতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ফেরদৌস। এরপর বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে, সৈয়দপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, রাতে সড়কের ধারে আহত অবস্থায় জয়দেব রায়কে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

চিকিৎসক কামাল হোসেন জানান, নিহত যুবকের শরীরে একাধিক আঘাতের চি‎হ্ন ছিল। কোনও দুর্ঘটনায় তিনি আহত হন বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা বলেন, ‘যুবক জয়দেবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী ঘটনা ঘটেছে, তা তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে পানিতে পড়ে মৃত্যু হওয়া শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি