স্বামীর আত্মহত্যার তিন দিন পর পুকুর থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১০:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:৫৭

ঠাকুরগাঁও

স্বামীর আত্মহত্যার পর থেকে নিখোঁজের ৩ দিন পর স্ত্রী’র মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমজানখোর ইউনিয়নের উদয়পুর গ্রামের জগেশ মাস্টারের পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক এ কথা জানান।

উদ্ধার হওয়া গৃহবধূ সামতি রাণী (২০) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর গ্রামের বিলাশ পালের স্ত্রী ছিল। তিনি পাশের গ্রামের ভেলটু পালের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক ইসাহাক আলী জানান, গত ২৭ সেপ্টেম্বর ভোর বেলা স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী বিলাশ পাল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবার লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জ্ঞান ফেরার পর তিনি বলেন, সবাইকে ভয় দেখানোর জন্য তিনি এ কাজ করেছেন। কিন্তু পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন,‘স্বামীর মরদেহ সৎকার করার পর ২৮ সেপ্টেম্বর ভোর রাতে নিখোঁজ হয় গৃহবধূ সামতি রাণী। সোমবার সন্ধ্যায় তার লাশ জগেশ মাস্টারের পুকুরে ভাসমান দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু জানান, স্বামীর শোক সইতে না পেরে তিনি পানিতে ডুবে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুদিন ধরে বৃষ্টি হওয়ায় মরদেহটি কারো চোখে পড়েনি। বিকালে আকাশ পরিষ্কার হলে গৃহবধূর মরদেহ স্থানীয়দের চোখে  পড়ে।

তবে ওই গৃহবধূর বাবা ভেলটু পাল ও তার পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, এর আগে গৃহবধূর স্বামীর আত্মহত্যার বিষয়টি গোপন করেছে ওই পরিবারের লোকজন। চেয়ারম্যানের মধ্যস্থতায় মরদেহের সৎকার করার পর আমরা খবর পেয়েছি। স্বামীর মৃত্যুর পর গৃহবধূর নিখোঁজের বিষয়ে কেউ থানায় কোনও অভিযোগ করেনি। গৃহবধূর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

এর আগে একই উপজেলায় মিজানুর রহমান (২৩) নামে অনার্স ৪র্থ বর্ষের এক ছাত্রের মরদেহ একটি মুদি দোকান থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই কলেজছাত্রের মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারেনি।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের