কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

রংপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৭:৪০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:০৫

রংপুর রংপুরের কাউনিয়ায় রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত ও কমপেক্ষ ৩০ জন আহত হয়েছেন। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ ও ফায়ার সার্ভিস রংপুরের উপসহকারী পরিচালক সামসুজ্জোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটে রংপুরের কাউনিয়া রেল জংশনে এই ঘটনা ঘটেছে। রংপুর হয়ে সান্তাহার থেকে পঞ্চগড়গামী উত্তর বঙ্গ মেইল নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ব্রেক ফেল করে। ইঞ্জিনটি দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ধাক্কা দিলে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। বগিতে থাকা যাত্রীদের মধ্যে একজন নিহত হন। আহত হন আরও  ৩০ জন। খবর পেয়ে কাউনিয়া ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কাউনিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকার কারণে বেশিরভাগ যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনেই অপেক্ষা করছিলেন। এই কারণে হতাহতের সংখ্যা বেশি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ জানান, একজন নিহত ও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাউনিয়ার স্টেশন মাস্টার আবদুর রশিদ জানান, দুর্ঘটনায় একজনই নিহত হয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক