বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৮:২০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:২৫

 দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী বাংলাদেশ ও ভারতীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ও ট্রাক-কাভার্ডভ্যান সমিতির পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বুড়িমারী স্থলবন্দর থেকে সারা বাংলাদেশে পণ্য সরবরাহ কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। এবার সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ভারতীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ও ট্রাক-কাভার্ডভ্যান সমিতির পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ী ও কাস্টম কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।

পরে ভারতীয় ব্যবসায়ীদের উৎসব উপলক্ষে ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে এসময় স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অফিস খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরাও চলাচল করতে পারবেন।

 এ বিষয়ে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও রফতানিকারক ব্যবসায়ী শামীম হোসেন বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে আমরাও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে ইতোমধ্যে চিঠিপত্র আদান-প্রদান হয়ে গেছে।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস ছালাম বলেন, ‘ভারতীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ও ট্রাক-কাভার্ডভ্যান সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ এবং পরিবহন কার্যক্রম থাকবে না জানানো হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরাও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের অফিসিয়াল কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’

এদিকে বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। পূজা উপলক্ষে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অন্য সময়ের তুলনায় বেড়েছে। এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান