পুরনো এলসিতে আসা পেঁয়াজ নিয়ে বিপাকে আমদানিকারকরা

হালিম আল রাজী, হিলি
০৯ অক্টোবর ২০১৯, ১০:২৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:৩৭

হিলিতে বস্তা ভরে পচা পেঁয়াজ ফেলে দিয়েছেন আমদানিকারকরা পুরনো এলসির বিপরীতে আসা ৯৪৬ টন পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। কয়েকদিন ধরে ট্রাকে আটকে থাকায় ও গরমে পেঁয়াজ পচে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। চারদিন বন্ধ থাকার পর ৪ অক্টোবর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। সেদিন কিছু পেঁয়াজ বিক্রি হলেও অধিকাংশই বিক্রি হয়নি। দাম কম ও ক্রেতা না থাকায় আমদানি করা পেঁয়াজ খালাস করে আমদানিকারকরা নিজ গুদামে নিয়ে আসেন। সেখানে এনে পেঁয়াজ বিক্রি করছেন। আর যেগুলোর মান খারাপ, সেগুলো ফেলে দিচ্ছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বলেন,  ‘পেঁয়াজের অবস্থা খারাপ হওয়ায় আমার ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এমন অবস্থা বন্দরের সব আমদানিকারকের। এরপরেও যে পেঁয়াজগুলো ভারতে রয়েছে, সেগুলোর অবস্থা আরও খারাপ। তারপরেও ভারতীয় রফতানিকারকরা আমাদের এসব পেঁয়াজ দিতে চাইছেন। আমরা এসব পেঁয়াজ নেবো না বলে জানিয়ে দিয়েছি।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বলেন, কয়েকদিন ধরে পেঁয়াজ রফতানি বন্ধ ছিল। যার কারণে পেঁয়াজগুলো ট্রাকে বাঁধা অবস্থায় ছিল। বৃষ্টির কারণে ত্রিপল যে খুলবে তারও অবস্থা ছিল না। পরে ত্রিপল খোলা মাত্রই পেঁয়াজ দিয়ে পানি ঝরতে শুরু করেছে। পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। পেঁয়াজের কোনও ক্রেতাও নেই। আর এসব পেঁয়াজ ঢাকা চট্টগ্রাম এলাকায় চলবে না। এগুলো রংপুর সৈয়দপুরসহ আঞ্চলিক এলাকাগুলোতে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা বাড়ি জায়গা জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে পেঁয়াজের এলসি খুলেছিলাম। কিন্তু ভারত সরকার হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় আমরা এত ক্ষতিগ্রস্ত যে পথে বসার উপক্রম হয়েছে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী