জানুয়ারি থেকে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু হবে

রংপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ১১:০৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১১:১৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছর জানুয়ারি থেকে বঙ্গবন্ধু সড়ক সেতুর কাছেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু হবে। রেলসেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া রংপুরের মানুষের জন্য নতুন একটি ট্রেন চালু করা হচ্ছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে রংপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সারাদেশের বিভাগীয় শহরের সঙ্গে রাজধানীতে  যাতায়াতের জন্য একাধিক ট্রেন চলাচল করলেও রংপুরে ছিল মাত্র একটি ট্রেন। আবার ওই ট্রেনটির সিডিউল বিপর্যয়সহ লক্কর ঝক্কর মার্কা ইজ্ঞিন বগি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনটি চলছিল। একই অবস্থা ছিল লালমনি এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী এসব সমস্যার কথা বিবেচনা করে রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেন দু’টির সব বগি এবং ইঞ্জিন নতুন করে সংযোজন করে চলাচল করবে। রংপুরের মানুষের দীর্ঘ দিনের দাবি আরও একটি আন্তঃনগর ট্রেন চালু করার জন্য। সে কারণে এবার কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি ট্রেন অচিরেই চালু হচ্ছে। ওই ট্রেনটি কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে পার্বতীপুর,জয়পুরহাট ও নাটোর হয়ে সরাসরি ঢাকায় যাতায়াত করবে। অচিরেই রংপুরের কাউনিয়া থেকে পাবর্তীপুর পর্যন্ত ডাবল ট্রেন লাইনের কাজ শুরু হবে।

রংপুর রেলওয়ে স্টেশনকে সর্বাধুনিক রেলওয়ে স্টেশনে পরিণত করার কাজ অচিরেই শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রী সারাদেশে রেল ব্যবস্থার আমুল পরিবর্তন এনেছেন। উন্নয়ন করছেন যাতে সারাদেশের মানুষ সুবিধা পায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের