নৌকাডুবির ৯ দিন পর তিস্তা থেকে শিশুর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০৯:৫৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১০:২১

জান্নাতুল আঁখি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জান্নাতুল আঁখি নামে একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার এ তথ্য জানিয়েছেন।
আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন খিতাবখাঁ গ্রামের জাহেদুল হক-রেখা আকতার দম্পতির সন্তান। সে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ২০-২৫ জন যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সব যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নদীর তীব্র স্রোতে আঁখি নিখোঁজ হয়।
চেয়ারম্যান জানান, নৌকাডুবির ৯ দিন পর মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভাটির দিকে শিশুটির লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ শনাক্ত করে।
তিনি আরও জানান, ওই দিন নৌকা ডুবির ঘটনায় স্থানীয়রা ৫ জন নিখোঁজের দাবি করলেও পরবর্তীতে সবাইকে পাওয়া যায়। শুধু শিশুটি নিখোঁজ ছিল। মঙ্গলবার তার লাশ পাওয়া গেছে।

এ ব্যাপারে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, ‘আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার