ধানক্ষেত থেকে পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ০৯:১৯আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৯:২০

কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেত থেকে জয়নাল আবেদীন নামে এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সোনাপুর বাজারের কাছে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক। স্থানীয় সোনাপুর বাজারে তার একটি ফার্মেসি রয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে জয়নালের বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। জয়নালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের