ফুলবাড়ী সীমান্তে ফের কাঁটাতারের বেড়া তৈরি করছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২২:২২আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:২২

ফুলবাড়ী সীমান্ত কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বলে জানান সীমান্ত এলাকার অধিবাসীরা। বিজিবিও এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। ওই সীমান্তের বাসিন্দারা জানান, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার করলা এলাকার জিরো লাইনে আন্তর্জাতিক পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৪ এস সংলগ্ন কুর্শাহাট-দিনহাটা রোডের পাশে প্রায় ১৫০ গজ জায়গায় তিন ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্তে টহল জোরদার করে।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ জালাল কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি স্বীকার করলেও তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে তিনি বিজিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল আলম জানান, ‘কাঁটাতারের বেড়া‌টি প্র‌তিস্থাপন করা হ‌চ্ছে। সেখা‌নে আগেও কাঁটাতা‌রের বেড়া ছিল। এ ব্যাপা‌রে বাংলা‌দেশ সরকা‌রের স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের পূর্বানুম‌তিও রয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের