বর্তমান সরকারের উন্নয়ন আত্মহননকারী: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৭:২৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৮





ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার জিডিপির কৃত্রিম প্রবৃদ্ধি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার কথায় কথায় বলছে দেশে উন্নয়নের নহর বয়ে চলেছে। যে দেশের ৮০ ভাগ কৃষক পণ্যের ন্যায্যমূল্য পায় না, সেখানে কীভাবে উন্নয়ন সম্ভব। আজকে জিডিপির কৃত্রিম প্রবৃদ্ধি দেখিয়ে বলা হচ্ছে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন আত্মহননকারী।’

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে উন্নয়ন মানুষকে ঋণগ্রস্ত করবে, পরনির্ভরশীল করবে, এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেবে; সেটা উন্নয়ন হতে পারে না।’ তিনি বলেন, ‘সরকার দেশকে সিঙ্গাপুর বানানোর প্রচার-প্রচারণা চালাচ্ছে। সিঙ্গাপুর ছোট্ট একটি বন্দর নগরী। সেখানে কোনও কৃষি কাজ হয় না। তারা সবকিছুই বাইরে থেকে আমদানি করে। সেখানে শুধু বড় বড় রাস্তা, ওভারব্রিজ ও রঙিন ক্যাসিনো আছে। সরকার এ দেশের কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য না দিয়ে দেশকে ক্যাসিনোর শহর বানাতে চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আদালতে আমরা সুবিচার পাচ্ছি না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায় ১৮ মাস আটকে রেখেছে। তাকে জামিন না দিয়ে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।’

ফখরুল চলমান শুদ্ধি অভিযানের সমালোচনা করে বলেন, ‘কীসের শুদ্ধি অভিযান? এটা তাদের নিজেদের শুদ্ধি।’ সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন,‘তাহলে কী স্বীকার করছেন আপনারা শুদ্ধ নন? শুদ্ধি অভিযানের নামে চুনোপুঁটিদের গ্রেফতার করা হচ্ছে। যাদের নির্দেশে এসব দুর্নীতি লাগামহীন অবস্থায় পৌঁছেছে তাদের গ্রেফতার করেন।’

জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের