এমপিওভুক্তিতে অনিয়ম, সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৬:০৩আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৬:১৮

নতুনহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পঞ্চগড়ের বোদা উপজেলার নতুনহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিওভুক্তি নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ৪ সদস্যের একটি প্রতিনিধি দল কলেজ পরিদর্শন করেছেন।

ওই কলেজের এমপিওভুক্তি নিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর  বিষয়টি তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে সরেজমিন তদন্ত করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত কমিটির আহ্বায়ক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) এসএম মাহাবুবুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের ওই প্রতিনিধি দলটি সরেজমিন কলেজ এলাকায় যান। সেখানে তিনি নবনির্মিত কলেজ ভবন পরিদর্শন করেন এবং কলেজের বিভিন্ন কাগজপত্র দেখেন। পরে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন।

তদন্ত কমিটির সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন রহমান, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

তদন্ত কমিটির আহ্বায়ক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) এস এম মাহাবুবুর রহমান জানান, সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি নতুনহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এমপিওভুক্ত হয়েছে। এরপরই কলেজ কর্তৃপক্ষ অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করেন।

আরও পড়ুন:

এমপিওভুক্তির খবর শুনে ভবন নির্মাণ শুরু!

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি