অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, ২ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

দিনাজপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ১৩:২৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৩:৪৮

রেল লাইনের ভেঙে ও দেবে যাওয়া অংশ

দিনাজপুরের বিরামপুরে রেল লাইন দেবে ও ভেঙে যাওয়ায় দিনাজপুর-ঢাকা রুটে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় যাত্রীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানান স্থানীয়রা।

বিরামপুর রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিরামপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকালে বিরামপুর উপজেলার পলাশবাড়ী রেল ব্রিজের উত্তর দিকের রেললাইন কিছু অংশ দেবে ও ভেঙে গেছে।  পার্বতীপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় ওই স্থানে বিকট শব্দ হলে বিষয়টি স্থানীয়দের ও গেটম্যানের নজরে আসে। পরে গেটম্যান বিষয়টি বিরামপুর স্টেশন কর্তৃপক্ষকে জানান। এ কথা শোনার পর বিরামপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরতরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রেললাইন দেবে যাওয়ার পাশাপাশি ভেঙেও গেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে সকাল সাড়ে ৮টা থেকে দিনাজপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনে এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশনে আটকা পরে। পরে দেবে যাওয়া ও ভেঙে যাওয়া অংশের মেরামত শেষে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় রেল চলাচল শুরু হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম