শিশু শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের সময় জেএসসির ১০০ খাতা জব্দ

দিনাজপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:৩৯

জব্দ করা খাতা শিশু শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের সময় দিনাজপুরের বিরামপুরে জেএসসির (জুনিয়র স্কুল সার্টিফিকেট) বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১০০টি খাতা জব্দ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়ি থেকে খাতাগুলো জব্দ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম।

খাতাগুলো মূল্যায়নের জন্য ওই বাড়ি থেকে জেএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থী অনিককে দেওয়া হয়েছিল। তাদেরই প্রতিবেশী শিক্ষক সাহানুর রহমান খাতাগুলো অনিককে দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

জানা গেছে, অনিকের মা একজন গৃহিণী। বাবা চাকরির সুবাদে অন্যত্র থাকেন। ছোট ভাই নার্সারিতে পড়ে। তারা বিরামপুর পৌর শহরের আদর্শ বিদ্যালয় পাড়ায় থাকেন। একই এলাকার বাসিন্দা সাহানুর রহমান ও তার স্ত্রী শাহনাজ বেগম শিক্ষকতা পেশায় যুক্ত। সাহানুর রহমান ফুলবাড়ি উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক। আর স্ত্রী শাহনাজ বেগম বিরামপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা। সদ্য শেষ হওয়া জেএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২৫০টি খাতা মূল্যায়নের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে গ্রহণ করেন সাহানুর রহমান। কিন্তু তিনি নিজে খাতা মূল্যায়ন না করে প্রতিবেশী জিয়াউর রহমানের বাড়িতে ২৫০টি খাতা মূল্যায়নের জন্য দিয়ে যান। ওই বাড়ির কেউ শিক্ষকতা পেশায় যুক্ত নন। পরে জিয়াউরের ছেলে অনিক খাতাগুলো মূল্যায়ন করছিল। বিষয়টি জানতে পেরে প্রশাসন ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০০টি খাতা জব্দ করে।

জিয়াউর রহমানের স্ত্রী দিলরুবা বেগম বলেন, ‘শিক্ষক সাহানুর রহমান ২৫০টি খাতা দিয়ে গিয়েছিলেন। এরমধ্যে মূল্যায়ন করা ১৫০টি খাতা নিয়ে গেছেন। বাকি ১০০টি খাতা ছিল। খাতাগুলো মূল্যায়ন করেছে আমার ছেলে অনিক। বাকি ১০০টি খাতা মূল্যায়ন হয়ে গেলে সাহানুর রহমানের স্ত্রী শাহানাজ বেগমের নিয়ে যাওয়ার কথা ছিল।’
বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, ‘জব্দ করা খাতাগুলো সিলগালা করে বিরামপুর থানা হেফাজতে রাখা হয়েছে।’
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এসব খাতা থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

বিরামপুর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খাতাগুলো শিক্ষা কর্মকর্তা জব্দ করে থানায় জমা দিয়েছেন। সেগুলো থানায় রাখা হয়েছে।’
তবে এ ব্যাপারে জানতে শিক্ষক সাহানুর রহমান ও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কল সিরিভ করেননি। পরে মোবাইল বন্ধ করে দেওয়া হয়।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী