বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের নতুন কমিটি গঠনের একদিন পরই বাতিল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
২৭ নভেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১২:৫০

Thakurgaon AL Commitee Reject

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের একদিন পরই তা কেন্দ্র থেকে বাতিল করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) ওই কমিটি বাতিল করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রের এ সিদ্ধন্তের কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহ. সাদেক কুরাইশী।

দলীয় সূত্রে জানা যায়, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের দুই ভাই। গত সোমবার বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের মেঝো ভাই মোহাম্মদ আলীকে সভাপতি ও সেঝো ভাই সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে সাধারণ সম্পাদক পদে প্রবীর কুমার রায়সহ চারজন প্রার্থী ছিলেন। পরে দুই জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও প্রবীর কুমার রায় পরিস্থিতি দেখে নীরব থাকেন। কমিটি বাতিলের বিষয়টি জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জুলফিকার আলী ভুট্টোও নিশ্চিত করেছেন।

কমিটি বাতিলের বিষয় নিয়ে নতুন সভাপতি মোহাম্মদ আলী বলেন,‘কেন্দ্রের সিদ্ধান্তে কমিটি বাতিল হলে আমি সেটাকে স্বাগত জানাই। আমি ও আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে  না।’

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক ‘দিনের মাথায় কিভাবে ঘোষিত নতুন কমিটি বাতিল হয়? এ  বিষয়ে আমি কিছুই জানি না। এ নিয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ কেউই আমার সঙ্গে কথা বলেননি।’

কেন্দ্রের কাছে এ ব্যাপারে কিছু জানতে চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কেন জানতে চাইবো, যখন কমিটি হয় তখন কেন্দ্রের প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন, তারাই কমিটি করলেন আবার সেই নেতারাই কমিটি বাতিল করলেন। অথচ জেলা কমিটির সভাপতিকে জানালেন না? এখনও তো কেন্দ্রের কাছে লিখিতভাবে কমিটির তালিকা পাঠানোই হয়নি।’

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশীর স্বাক্ষর সম্বলিত বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের একটি প্রেস বিজ্ঞপ্তি নিমিষেই ভাইরাল হয়ে যায়।

তাতে লেখা ছিল, ‘এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো যাচ্ছে যে, গতকাল ২৫ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, ঠাকুরগাঁও জেলার, বালিয়াডাঙ্গী উপজেলা কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি পদে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে শফিকুল ইসলামের নাম প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বালিয়াডাঙ্গী উপজেলা কমিটি বাতিল করা হয়েছে।’

এ ব্যাপারে জেলা সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী টেলিফোনে জানান, কেন্দ্রে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক এ নির্দেশ দেন। তিনি আধা ঘণ্টার মধ্যে তাকে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের