রহস্যময় আগুনে পুড়লো বঙ্গবন্ধুর ছবি ও নৌকার ভাস্কর্য

দিনাজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৯

রহস্যময় আগুনে পুড়ে গেছে বঙ্গবন্ধুর ছবি ও নৌকার ভাস্কর্য দিনাজপুরে গভীর রাতে রহস্যময় আগুনে পুড়ে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও কাঠের তৈরি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য। শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে।

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি মনসুর আলী জানান, সম্প্রতি সুবরা গ্রামের পল্লী বিদ্যুৎ ও যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও কাঠ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন একটি নৌকা বানিয়ে স্থাপন করা হয়। এলাকাবাসীসহ দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে চলাচলকারী ও পথচারীদের তা আকৃষ্ট করে।

তবে শুক্রবার দিবাগত রাত ৩টায় বঙ্গবন্ধুর ছবি ও নৌকাটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পায় এলাকাবাসী। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুনে বঙ্গবন্ধুর ছবি ও নৌকাটি পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ যায়। কিন্তু কিভাবে আগুন লাগল তা জানা যায়নি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার