সরকারি হাসপাতালের সরঞ্জাম কেনায় অনিয়ম, চিকিৎসকসহ গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ২০:২২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:২৬

 ডেঙ্গু কিট, হাসপাতালের চেয়ার, টেবিল, পর্দাসহ বিভিন্ন সরঞ্জাম কেনার নামে পাঁচ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অফিস সহকারীকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্মস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলাম। তিনি রংপুর জেলার সদর উপজেলার ধাপ শিমুলবাগ গ্রামের মৃত ইউসুফ আলী আহম্মেদের ছেলে। অপর জন একই কার্যালয়ের অফিস সহকারী সমর কুমার দেব। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের শ্রী সাধন চন্দ্র দেবের ছেলে।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরাসহ আরও দুই জন পরস্পর যোগসাজসে ডেঙ্গু কিট, হাসপাতালের চেয়ার, টেবিল, পর্দাসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের নামে পাঁচ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাৎ করেন। সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্ত শেষে চার জনের নামে মামলা করার জন্য প্রধান কার্যালয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়। অনুমতি পেয়ে বৃহস্পতিবার সকালে মামলা রেকর্ড করেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন দুদক সদস্যরা।

মামলার অপর আসামিরা হলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মেডিক্যাল প্রমোশন অফিসার পৌরাঙ্গ চন্দ্র ও হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আরফ আলীর ছেলে মের্সাস বিদ্যুৎ ট্রের্ডাসের মালিক ঠিকাদার মো. শফিকুল ইসলাম বিদ্যুৎ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি