চার উপজেলায় কৃষি ভবনের বেহাল দশা, জমি নিয়ে জটিলতা

হালিম আল রাজী, হিলি
০৫ জানুয়ারি ২০২০, ১৪:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৪:২৬

জরাজীর্ণ ভবন দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট চার উপজেলার ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবন (বিএস ভবন) ও বীজগারগুলোর বেহাল দশা। বহুদিন ধরে ব্যবহৃত ও সংস্কার না করায় এ অবস্থা। ভবনগুলো কৃষি বিভাগের দখলে রয়েছে। তবে দলিলসহ জমির রেকর্ড কৃষি বিভাগের নামে না হওয়ায় ওইসব ভবন ও জমি সংস্কার জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তার তিনটি ও বীজাগার ভবন রয়েছে একটি, নবাবগঞ্জে কৃষি কর্মকর্তার ভবন পাঁচটি, বীজাগার দু’টি এবং একটি উদ্ভিদ সংরক্ষণাগার রয়েছে। ঘোড়াঘাটে তিনটি উপ-সহকারী কৃষি কর্মকর্তার ভবন ও একটি বীজাগার এবং হাকিমপুরে তিনটি উপ-সহকারী কৃষি কর্মকর্তার ভবন রয়েছে।

জরাজীর্ণ ভবন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬০-৬১ সালের দিকে বীজাগার হিসেবে এসব ভবন নির্মাণ করা হয়। ১৯৮০-৮১ সালের দিকে বেশিরভাগ ভবন ব্লক সুপারভাইজার বর্তমানে যা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বাস ভবন করা হয়। এরপর এসব ভবন আর সংস্কার করা হয়নি।

ওই চার উপজেলার কৃষি কার্যালয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েজন জানান, বাস ও ব্যবহার অনুপযোগী হওয়ায় ১৯৮৬-৮৭ সালের পর থেকে এসব ভবনে আর কেউ থাকে না। সেইসঙ্গে বীজাগারও ব্যবহার করা হয় না।

সরেজমিন দেখা গেছে, জরাজীর্ণ বেশিরভাগ ভবনই জঙ্গলে পরিণত হয়েছে। দরজা জানালা খুলে নিয়ে গেছে। কয়েকটি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় কিছু ভূমিহীন মানুষ বাস করছেন। এসব ভবন ব্যবহার না করায় ভবনের পার্শ্ববর্তী জায়গাগুলো স্থানীয়রা ব্যবহার করেছেন। কেউ কেউ বর্তমান ভূমি জরিপে এসব জমি তাদের নামে করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কৃষি কর্মকর্তারা।

ছাদ থেকে পলেস্তার খসে পড়েছে স্থানীয় কৃষক মহসিন হোসেন, নাজমুল হক, সুজন হোসেন ও শাহজাহান খান জানান, আগে এসব ভবনে কৃষি কর্মকর্তারা থাকতেন ও বীজ থাকতো। ফসলের কোনও সমস্যা হলে তাদের কাছে গিয়ে পরামর্শ ও ভালো মানের বীজ পেতাম। দীর্ঘদিন ধরে এসব ভবনে আর কেউ থাকে না। এজন্য অনেক জানালা, দরজাসহ অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। রাতে এসব স্থানে মাদকসেবীসহ অসামাজিক কার্যকলাপ হয়। এসব অফিস বন্ধ থাকায় তাদের উপজেলা কৃষি অফিসে যেতে হয়। তারা এসব অফিস সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

নবাবগঞ্জের কৃষি অফিসার আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সেবা ও বিভিন্ন ফসলের উন্নত বীজ সময়মতো পৌঁছে দেওয়ার জন্য এসব ভবন নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এসব ভবন ব্যবহার অনুপযোগী। এসব ভবন ও জমি যেনও কোনোভাবে বেহাত না হয় উর্ধ্বতন কর্তৃপক্ষ সে নির্দেশনা দিয়েছেন। 

ভবনের সামনে কৃষি বিভাগের সাইনবোর্ড হাকিমপুরের কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, জরাজীর্ণ ভবন সংরক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রায় প্রতিবছর বরাদ্দের হিসাব চান। তবে এখন পর্যন্ত কোনও বরাদ্দ দেওয়া হয়নি।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদ ইকবাল জানান, ভবনগুলোর সংস্কারের যেমন প্রয়োজন রয়েছে তেমনি জমিগুলোর দলিল ও রেকর্ড কৃষি বিভাগের নামে হয়নি। ফলে জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। এসব জটিলতা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছেন। সমস্যা মিটলে ভবনগুলো নির্মাণ ও সংস্কার করা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের