দিনাজপুরে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ১০:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১০:০৭

বন্দুকযুদ্ধ দিনাজপুরের সদরের তাজপুর এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুই জন মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, মাদক উদ্ধার ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে দিনাজপুর সদরের রামসাগর পূর্ব এলাকায় রাস্তার নিচে ওঁৎ পেতে থাকে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখান দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ডিবি
পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পরে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্সা, লস্কর আলী ওরফে রহমত আলী নিহত হয়। তাদের বাড়ি জেলা শহরের লাইনপাড়া সিপাহীপাড়া এলাকায়। এসময় সেখান থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, একটি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল জানান, এই ঘটনায় ২ জন ডিবি পুলিশ সদস্যও আহত হয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী