সপ্তম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ০১:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:২২

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধার্থ পূর্ব ফুলমতি গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচার্যের ছেলে এবং বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের সঙ্গে অভিমান করে শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় সিদ্ধার্থকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী বালারহাট বাজারের পল্লী চিকিৎসক মহব্বত হোসেনের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক সিদ্ধার্থকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি রাজীব কুমার রায় জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যা মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম