ফেব্রুয়ারিতে প্রাথমিকে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১৮:০৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৩৫

ফেব্রুয়ারিতে প্রাথমিকে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী ফেব্রুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পিটিআই চত্বরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. জাকির হোসেন বলেন, ‘মিড ডে মিল নীতিমালা কেবিনেটে পাস হয়েছে। আমরা মুজিববর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার চিন্তা করছি। চর হাওরসহ দুর্গম এলাকায় নতুন করে আরও স্কুল করতে চাচ্ছি। এসব এলাকায় স্থানীয় শিক্ষক দেওয়ার চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রশিক্ষণ মো. জোবায়দুর রহমান, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে পিটিআইয়ের প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান