পঞ্চগড় বিসিকে স্থাপিত হচ্ছে চা প্রক্রিয়াজাত কারখানা

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১৯:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৯:১১

কর্ণঝড়া অ্যাগ্রো লিমিটেডকে প্লট বরাদ্দপত্র হস্তান্তর করছে বিসিক পঞ্চগড় বিসিক শিল্প নগরীতে চা প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করছে কর্ণঝড়া অ্যাগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কারখানা নির্মাণে ওই প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে প্লট বরাদ্দপত্র হস্তান্তর করেছে বিসিক। প্রতিষ্ঠানটি চা প্রক্রিয়াজাত কারখানা নির্মাণে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিসিক শিল্পনগরীতে আনুষ্ঠানিকভাবে কর্ণঝড়া অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান আজমল খানের হাতে ১৬টি প্লটের বরাদ্দপত্র হস্তান্তর করেন বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) যুগ্মসচিব খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন—পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিসিকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক আবুল হায়াত মো. রফিক, পঞ্চগড় বিসিক শিল্প নগরীর উপ-মহা ব্যবস্থাপক মাহামাদুল হাসান, কর্ণঝড়ার ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার হাসান জাইদি, ডিরেক্টর অ্যান্ড সিইও এএইচএম সফিকুর রহমান প্রমুখ।
কর্ণঝড়া অ্যাগ্রো লিমিটেড ৯৯ লাখ ৫৮ হাজার ৬৭৮ টাকায় ১৬টি প্লট বরাদ্দ নিয়েছে। প্রতিষ্ঠানটি আগামী এক সপ্তাহের মধ্যেই চা প্রক্রিয়াজাত কারখানা নির্মাণের কাজ শুরু করবে।
এ পর্যন্ত পঞ্চগড় বিসিকের ৯৬টি প্লটের মধ্যে ৮২টি প্লট বরাদ্দ দেওয়া হলো।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী