বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে: রেলমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১৭:০৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:১২

রেলপথ পরিদর্শনে রেলমন্ত্রী

ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যেমন ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে তেমনি ভারতের জনগণের সঙ্গেও বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ভারত-বাংলাদেশের ৭৮২ নং পিলারের কাছে অনুষ্ঠিত চিলাহাটী-হলদীবাড়ি রেলপথের নির্মাণ কাজে বিএসএফ ও বিজিবির সমন্বয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ২০২২ সালের মধ্যে মংলা বন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ তৈরি হবে। চলতি বছরের জুন মাসে চিলাহাটী-হলদীবাড়ি রেল পথের নির্মাণ কাজ শেষ হবে বলেও তিনি আশা করেন। মন্ত্রী বলেন, এই রেলপথটি নির্মিত হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ভারত কলকাতা থেকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে এ অঞ্চলে রেলগাড়ি চালাতে চাইলে সময় বাঁচাতে পারবে। এছাড়া এই রেলপথের সঙ্গে ভারতের পাশাপাশি নেপাল, ভুটানও যুক্ত হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক মামুনুল হক, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ্ মাসুদুর রহমান, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের