পুরনো প্রশ্নে পরীক্ষা, কেন্দ্র সচিব বহিষ্কার

হিলি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) দিনাজপুরের হিলিতে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা নেওয়ায় এক কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষকদের উদাসীনতায় ২০ শিক্ষার্থী পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা দেন। পরে বাড়ি গিয়ে তারা বিষয়টি বুঝতে পারেন। 

এই ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরের হিলির বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব গোলাম মোস্তফাকে বহিষ্কার করা হয়।

পরীক্ষার্থীরা জানায়, ওই কেন্দ্রে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০১৮ সালের সিলেবাসের কিছু পরীক্ষার্থী থাকায় ভুলে ২০২০ সালের ২০ জন পরীক্ষার্থীকে পুরাতন নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারে। পরে এনিয়ে তারা নিজেদের স্কুলের প্রধান শিক্ষককে জানালে, শিক্ষকরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।

হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল বাংলা প্রথমপত্রে ২০১৮ সালের প্রশ্নপত্রে ২০২০ সালের কিছু পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছি। তাদের সেই প্রশ্নপত্র অনুযায়ি খাতা মূল্যায়ন করা হবে বলে বোর্ড জানিয়েছেন। সেই অনুযায়ী রিপোর্ট পাঠানো হয়েছে। এছাড়াও ওই ঘটনায় কেন্দ্রটির সচিব গোলাম মোস্তফাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী