‘রংপুর মেডিক্যালে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই’

রংপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫

‘রংপুর মেডিক্যালে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই’ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ১২ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তাকে পরীক্ষা করে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পায়নি বলে জানিয়েছে।

আজ দুপুর ১টার দিকে হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেডিক্যাল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ।

তিনি বলেন, ‘শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই শিক্ষার্থীর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় রোগ তত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ডা. দেবেন্দ্র নাথ আরও বলেন, ‘সকাল ৯টার দিকে ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড  শিক্ষার্থীর শরীর পরীক্ষা করেছে। তার জ্বর ও শ্বাসকষ্ট নেই, তবে সে বুকে ব্যথা অনুভব করছে বলে জানিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ড নিশ্চিত হয়েছে, তিনি ভাইরাসে আক্রান্ত নন। তারপরও ১৪ দিন পর্যক্ষণে রাখা প্রয়োজন। ইতোমধ্যে ১২ দিন পার হয়েছে।’

প্রসঙ্গত, চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থী জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি নীলফামারী জেলায়। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি আড়াই বছর ধরে চীনে অবস্থান করে লেখাপড়া করে আসছেন। গত ২৯ জানুয়ারি  তিনি থেকে নেপাল হয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর বাসায় ফিরলে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি। এরপর তাকে শনিবার দুপুর একটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের