এক পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের কাছে মিললো ৩০টি মোবাইল

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১

এক পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের কাছে মিললো ৩০টি মোবাইল চলমান এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের কাছ থেকে ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কৃষি শিক্ষা পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের। কেন্দ্র সচিব জানান, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হলেও অনেকে এই নির্দেশনা অমান্য করে পরীক্ষা কক্ষে প্রবেশ করছেন। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে। তবে এ অপরাধে কোনও শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, ‘ওই কেন্দ্রের দায়িত্বরত মাত্র চার থেকে পাঁচ জন শিক্ষক ছাড়া সকল শিক্ষক মোবাইল ফোন সচল রেখে পরীক্ষা নিচ্ছিলেন। এটা সরকারি নির্দেশনার লঙ্ঘন।আমরা শুধু তাদের (শিক্ষকদের) মোবাইল জব্দ করেছি। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে