হিলিতে ১৬ মাদকসেবীর দণ্ড

হিলি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫

হিলিতে ১৬ মাদকসেবীর দণ্ড দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে ১৬ মাদকসেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ দণ্ড দেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।   তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- আশরাফুল ইসলাম (৩১), গোলাম রাব্বানি (৪৭), আমিরুল ইসলাম (৭০), সোহাগ হোসেন (২১), আব্দুর রহিম (৫৫), ইদ্রিস আলী (৭৪), মহিদুল ইসলাম (৩৫), মুকুল হোসেন (৩৩), দিরাজ উদ্দিন (২৮), মনসুর আলী (৪৬), রানা মন্ডল (৪২), আল আমিন (২৮), সাঈদ আলম (৪১),  মুন্না মিয়া (৩৫), আপেল কাউছার (৪২) ও নুর ইসলাম (৩৪)। এদের সবার বাড়ি দিনাজপুর, বগুড়া, নীলফামারী ও নওগা জেলার বিভিন্ন উপজেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, হিলিকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম