কুড়িগ্রামে রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৮

কুড়িগ্রামে রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষিকী পালিত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শহীদ রাউফুন বসুনিয়ার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রামের রাজারহাটের বসুনিয়া পাড়ায় তার সমাধিতে ফুল দেয় আওয়ামী লীগ, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

এ উপলক্ষে রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ তার গ্রামের বাড়িতে এক স্মরণ সভার আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন-উর রশিদ লাল, সাধারণ সম্পাদক এসএম ছানালাল বকসী, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নূর আখতারুজ্জামান, জেলা জাসদ সভাপতি ইমদাদুল হক এমদাদ, ৮০-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মাজেদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ অনেকে।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি এরশাদ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী ও শিক্ষা আন্দোলনের মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মহসীন হলের সামনে সরকারি বাহিনীর গুলিতে শহীদ হন রাউফুন বসুনিয়া। কুড়িগ্রামের রাজারহাট বসুনিয়া পাড়ায় তাকে দাফন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহসীন হলের সামনে শহীদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্য নির্মাণ করে।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ