আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পঞ্চগড় জেলা ইজতেমা শেষ

পঞ্চগড় প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ২১:০৮আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩৬

মোনাজাত করছেন মুৃসল্লিরা দেশ, জাতি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পঞ্চগড়ে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুক্রবার (৬ মার্চ) শেষ হয়েছে। জুম্মার নামাজ শেষে দিল্লীর নিজামউদ্দিন মার্কাজের মুরব্বি হাফেজ মাওলানা মাসুদ হাসান মোনাজাত করেন। জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মনিরমজোত জেমজুট সংলগ্ন মাঠে গত বুধবার এই ইজতেমা শুরু হয়।

বৃষ্টিতে ভিজে হাজারো মুসল্লি ইজতেমা মাঠে জড়ো হন। দুপুর দেড়টার দিকে জুম্মার নামাজ শুরু হয়। বাংলাদেশের মুরব্বি মুফতি সামছুদ্দীন নামাজ পড়ান। নামাজ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ নিজস্ব ব্যবস্থাপনায় আলাদাভাবে মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠানের জন্য কয়েকশ’ স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ, আনসার ও অন্য বাহিনীর লোকজন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী